সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত শুরু, শেষ ওভারে খরুচে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত শুরু

আইএল টি-টোয়েন্টি লিগ পর্বের নবম ম্যাচে শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে খেলতে নেমে দারুণ বোলিং শুরু করেন দুবাই ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে ইনিংসের শেষ দিকে একটি ওভারে বেশি রান খরচ করে কিছুটা খরুচে হয়ে ওঠেন তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম দুই বলে সিঙ্গেল দিলেও পরের চারটি বলেই টানা ডট দিয়ে ব্যাটারদের চাপে রাখেন বাঁহাতি এই পেসার। পাওয়ার প্লেতেও আরও একটি ওভার করেন তিনি, যেখানে খরচ হয় ৯ রান। প্রথম দুই ওভারে মোট ১১ রান দিয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখান মুস্তাফিজ।

দীর্ঘ বিরতির পর ১৪তম ওভারে আবার বল হাতে নেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারের প্রথম বলেই শারজার গুরুত্বপূর্ণ ব্যাটার সিকান্দার রাজাকে ফিরতি ক্যাচে তুলে নেন তিনি। নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন মুস্তাফিজ, তখন তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১২ রান ও ১ উইকেট।

তবে ইনিংসের শেষ দিকে ছন্দ হারান এই তারকা পেসার। শেষের আগের ওভারে বোলিং করে ১২ রান দেন মুস্তাফিজ। বিশেষ করে শেষ তিন বলে ৯ রান আসে, যেখানে হারমিত সিং ও আদিল রশিদ দুটি চার হাঁকান।

ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৭ রান খরচায় ১ উইকেট শিকার করেন। লিগ পর্বে একটি ম্যাচ হাতে রেখেই তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। ম্যাচে দুটি উইকেট শিকার করে তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন দুবাই ক্যাপিটালসেরই সতীর্থ ওয়াকার সালামখিল, যার উইকেট সংখ্যা এখন ১৭।

ব্যাটিংয়ে শারজা ওয়ারিয়র্জের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার জনসন চার্লস। তিনি ৪৬ বল মোকাবিলা করে ৪৩ রান সংগ্রহ করেন। এছাড়া মোনাঙ্ক প্যাটেল ১৩ বলে দ্রুতগতির ২৪ রান করেন। ইনিংসের শেষদিকে আদিল রশিদ ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন, যার ফলে শারজা নির্ধারিত ওভারে ১৩৪ রান তুলতে সক্ষম হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X