সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর স্বস্তি: আল-নাসরের ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ¦ ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি প্রো লিগ শিরোপা জয়ের অভিযানে বড় স্বস্তির খবর এলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আল-নাসরের ওপর আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যার ফলে রিয়াদভিত্তিক ক্লাবটি আবার নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে।

এর আগে ফিফা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের ওপর একাধিক ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় দলে নেওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই তালিকায় সৌদি আরবের আল-নাসরের নামও ছিল। তবে সাম্প্রতিক হালনাগাদে ক্লাবটি সেই তালিকা থেকে বাদ পড়েছে, ফলে রোনালদো ও তার সতীর্থরা আর কোনো ট্রান্সফার বাধার মুখে নেই।

ফিফা গত ১৯ ডিসেম্বর নিষেধাজ্ঞাপ্রাপ্ত ক্লাবগুলোর একটি আপডেট তালিকা প্রকাশ করে, যেখানে আল-নাসরের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক শর্ত পূরণ করায় ফিফা নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০২৬ সালের শুরুতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতে যাচ্ছে। ফলে এখন আল-নাসর নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে, যা সৌদি প্রো লিগে শিরোপা জয়ের লড়াইয়ে দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও বড় স্বস্তির। সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো লিগ শিরোপার স্বাদ পাননি এই পর্তুগিজ সুপারস্টার। শক্তিশালী দল গঠন করতে পারলে সেই স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ফিফা আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও, সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়া জানিয়েছে—ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তেকে দলে নেওয়ার চুক্তির একটি কিস্তির অর্থ সময়মতো পরিশোধ না করায় এই জটিলতা তৈরি হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটিকে প্রায় ৯ মিলিয়ন ইউরো দেওয়ার কথা থাকলেও তা পরিশোধে বিলম্ব হয়। এর ফলেই ফিফা আল-নাসরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এর আগেও ২০২৩ সালের জুলাই মাসে একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আল-নাসর। সে সময় সাবেক লেস্টার সিটি তারকা আহমেদ মুসার পারফরম্যান্স বোনাস বাবদ প্রায় ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ না করায় বিষয়টি ফিফার নজরে আসে। পরে প্রায় ২০ লাখ ইউরো পরিশোধ করার পর সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X