রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মেলবোর্ন টেস্টে কামিন্স-লায়ন অনুপস্থিত, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
মেলবোর্ন টেস্টে কামিন্স-লায়ন অনুপস্থিত, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ ¦ ছবি: সংগৃহীত

অ্যাডিলেইড টেস্ট শেষে যা ইঙ্গিত দিয়েছিলেন প্যাট কামিন্স, সেটিই বাস্তব হলো। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স খেলবেন না। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে ক্রাচে ভর দিয়ে চলা ন্যাথান লায়নও থাকছেন না বছরশেষের গুরুত্বপূর্ণ এই টেস্টে।

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল। তবে অসুস্থতার কারণে তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেননি।

কামিন্সের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাই রিচার্ডসন, যিনি চার বছর পর টেস্ট খেলতে পারেন। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া ন্যাথান লায়নের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অফ স্পিনার টড মার্ফি। তবে একাদশে তার থাকার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড চার পেসার নিয়ে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি। পিঠের চোট কাটিয়ে পাঁচ মাস পর অ্যাডিলেইডে টেস্ট দিয়ে মাঠে ফিরেছিলেন কামিন্স। দুই ইনিংসে তিনটি করে উইকেট নেওয়ার পাশাপাশি নেতৃত্বেও ছিলেন কার্যকর। সিরিজের নিশ্চিত জয় ও অ্যাশেজ ধরে রাখার পর ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

অ্যাডিলেইডে অনুশীলনের জন্য দলের সঙ্গে ছিলেন রিচার্ডসন। এবার মেলবোর্ন টেস্টের স্কোয়াডেও তিনি থাকবেন। তবে একাদশে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নিসার এর মধ্যে তৃতীয় পেসার হিসেবে খেলবেন। অস্ট্রেলিয়া যদি চার পেসার খেলায়, তবে রিচার্ডসনও মাঠে নামার সুযোগ পাবেন।

এ পর্যন্ত সাতটি টেস্ট খেলে টড মার্ফি ২২টি উইকেট নিয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক টেস্টে এক ইনিংসে সাত উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। সবশেষ তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গলে। মার্ফির সব টেস্টই দেশের বাইরে। মেলবোর্নে যদি একাদশে খেলেন, তবে ঘরের মাঠে লায়নের ধারাকে একপ্রকার ভাঙা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X