সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে, জেতালেন রিয়ালকে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের হতাশা কাটিয়ে বছরের শেষ ম্যাচে অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপের গোলে ২–০ ব্যবধানে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা। এই জয়ের ফলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র একে নামিয়ে এনেছে জাবি আলোনসোর দল।

শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৫৬ শতাংশ বলের দখল রেখে রিয়াল ১৮টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া নেয় ১৪টি শট, এর ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তবে ৬৮ মিনিটে মার্কাও টেক্সেইরা লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারী দলকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। পঞ্চম মিনিটেই ফ্রান গার্সিয়ার শটে প্রথম বড় সুযোগ তৈরি করে রিয়াল, যদিও সেভিয়ার গোলরক্ষক তা রুখে দেন। পাল্টা আক্রমণে সেভিয়াও গোলের সুযোগ পেলেও থিবো কোর্তোয়ার সামনে ব্যর্থ হন তাদের ফরোয়ার্ড। একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে রদ্রিগো গোয়েসের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।

বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলের গোলরক্ষক একের পর এক শট প্রতিহত করেন। এমবাপের দুটি নিশ্চিত সুযোগও ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৬৮ মিনিটে, যখন বেলিংহ্যামকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাও টেক্সেইরা।

ম্যাচের শেষদিকে, নির্ধারিত সময়ের চার মিনিট আগে রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

এই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা। ২০১৩ সালে রোনালদো এই কীর্তি গড়েছিলেন। নিজের আদর্শকে ছুঁয়ে ফেলার পর ‘সি…উ’ উদযাপনে মাঠ মাতান এমবাপে। চলতি লা লিগা মৌসুমে এটি তার ১৮তম ম্যাচে ১৮তম গোল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা দুই হারের পর এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আলোনসোর দল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৪৩।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X