সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ ট্রফি হাতে তোলা হয়নি ব্রাজিলের। দীর্ঘ ২৪ বছরের শিরোপা-খরা ঘোচাতে এবার শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি যাচাই করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

আগেই জানা গিয়েছিল, ইউরোপের এই দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এবার চূড়ান্ত হলো ম্যাচ দুটির তারিখ ও ভেন্যু।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

সূচি অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। এর ঠিক পাঁচ দিন পর (৩১ মার্চ) ২০১৮ আসরের ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচটি হবে অরল্যান্ডোতে। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।

বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির জন্য দল ঘোষণার আগে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ হবে এটি। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর জুনে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সেই স্কোয়াডের সদস্যরা একত্রিত হবেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন, নিউজার্সি/নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X