সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ শিডিউল ও টিকিট মূল্য প্রকাশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ শিডিউল ও টিকিট মূল্য প্রকাশ

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের ‘সি’ গ্রুপে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে প্রতিপক্ষ নেপাল ও ইতালি।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের দল এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখতে কত টাকা লাগবে ইতোমধ্যে সেটি প্রকাশিত হয়েছে।

গ্রুপপর্বে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে বেশ আগ্রহ রয়েছে ভক্তদের। গ্রুপপর্বে বাংলাদেশের কোন ম্যাচে টিকিটের মূল্য কত তা জানিয়েছে আইসিসি। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারিত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়েতে।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি (৪০৫ টাকা)। যার বিনিময়ে আসন বুক করা যাবে ইডেন গার্ডেনের ব্লক সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ এ। এ ছাড়া ডি, জি, এইচ ও জে ব্লকে টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)। সি, এফ ও কে ব্লকের টিকিট ১০০০ রুপি (১৩৫১ টাকা) এবং বি ও এল ব্লকের টিকিট ১৫০০ রুপিতে (২০২৭ টাকা) কিনতে হবে। এ ছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫০০০ রুপি (৬,৭৫৭ টাকা)।

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালির ম্যাচটিও হবে কলকাতায়। ম্যাচটিতে টিকিটের দাম কিছুটা কম ধরা হয়েছে। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)। লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে–এর টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১০০০ রুপি (১৩৫১ টাকা) করে। এই ম্যাচে বি প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৪ হাজার রুপি (৫,৪০৮ টাকা)।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ওই ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে জানা গেছে ম্যাচটিতে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখা যাবে। মূলত এখন পর্যন্ত বিশ্বকাপের যেসব ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সেসবের পূর্ণাঙ্গ টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে। যেখানে সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসার জন্য লাগবে ৩ হাজার রুপি। এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।

টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X