সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপের সেমিফাইনালে

শ্রীলঙ্কার সঙ্গে মুকাবিলা ১৭ ডিসেম্বর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপের সেমিফাইনালে ¦ ছবি:  সংগৃহীত

যুব এশিয়া কাপ ২০২৫ এ দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করার পর, আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে জয় ধারাবাহিকতা বজায় রেখেছে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছানোর পথে একটি বড় ধাপ অতিক্রম করেছে।

গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়ই জয় পেয়েছে, ফলে উভয় দলেরই ৪ পয়েন্ট। নেট রান রেটে শ্রীলঙ্কা সামান্য এগিয়ে থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৭ ডিসেম্বরের মুখোমুখি ম্যাচে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে মুখোমুখি হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের ফল অনুযায়ী এই রানার্সআপ নির্ধারিত হবে। অন্যদিকে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে ভারত।

যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ হবে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। যুব এশিয়া কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২১ ডিসেম্বর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X