সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে স্মরণীয় বিদায়: ভক্তদের উচ্ছ্বাসে মেসির শেষ মুহূর্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
দিল্লিতে স্মরণীয় বিদায়: ভক্তদের উচ্ছ্বাসে মেসির শেষ মুহূর্ত

ভারত সফরের শেষ যাত্রাবিরতি ছিল দিল্লি। সোমবার রাতেই দেশ ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। তার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাটিয়েছেন আবেগঘন ও স্মরণীয় কিছু মুহূর্ত, যেখানে ভক্তদের ভালোবাসা ও সম্মানে ভাসেন এই ফুটবল আইকন।

বিকেলে স্টেডিয়ামে নামার পর চারপাশ ঘুরে দর্শকদের হাসিমুখে অভিবাদন জানান মেসি। এরপর তিনি উপভোগ করেন একটি সেলিব্রেটি ম্যাচ। গ্যালারিতে উপস্থিত অসংখ্য দর্শক নীল রঙের ১০ নম্বর জার্সি পরে ‘মেসি মেসি’ স্লোগানে মুখর করে তোলেন পুরো স্টেডিয়াম।

সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে মাঠে নেমে বল গ্যালারিতে লাথি মারেন মেসি। পরে মিনার্ভা অ্যাকাডেমি দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শিশু ফুটবলারদের সঙ্গে কিছুক্ষণ খেলতেও দেখা যায় বিশ্বকাপজয়ী এই তারকাদের।

অনুষ্ঠানের শেষদিকে মেসির হাতে বিশেষ উপহার তুলে দেন আইসিসি প্রধান জয় শাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের স্বাক্ষর করা ব্যাট ও জার্সি পান মেসি। এ সময় মেসিকে ১০ নম্বর জার্সি, সুয়ারেজকে ৯ এবং ডি পলকে ৭ নম্বর জার্সি উপহার দেওয়া হয়।

এছাড়াও মেসিকে দেওয়া হয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিট। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের খেলা দেখার আমন্ত্রণ পান আর্জেন্টিনার অধিনায়ক।

অনুষ্ঠান শেষে মাইক্রোফোন হাতে নিয়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন মেসি। তিনি বলেন, ভারতে এই কয়েক দিনে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। দারুণ কিছু দিন কাটল আমাদের। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি।

তিনি আরও যোগ করেন, আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব—হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো উপলক্ষে। তবে আমরা অবশ্যই আবার ফিরব। এই অফুরন্ত ভালোবাসার জন্য সবাইকে আবার ধন্যবাদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X