মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রীতি ম্যাচে বিজয়ের চেতনায় একত্রিত হচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
প্রীতি ম্যাচে বিজয়ের চেতনায় একত্রিত হচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা ¦ ছবি: বিসিবি

বিজয়ের চেতনায় আবারও একত্রিত হচ্ছেন দেশের সাবেক ক্রিকেট তারকারা। মহান বিজয় দিবসের সকালেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মুখরিত হবে তাদের পদচারণায়। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী প্রীতি ক্রিকেট ম্যাচের, যেখানে খেলবেন শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে প্রতি বছরই এই প্রীতি ম্যাচ ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত। খেলার ফলাফল নয়, বরং এই ম্যাচের মূল উদ্দেশ্য হলো স্মরণ করা সেই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটারদের, যাদের ত্যাগে এসেছে স্বাধীনতা। একই সঙ্গে দেশের ক্রিকেট ইতিহাসে অবদান রাখা সাবেক তারকাদের একসঙ্গে মাঠে দেখা ভক্তদের জন্য আনন্দের এক অভিজ্ঞতা।

গতকাল দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দেবেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে থাকবেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির, এনামুল হক মনি ও রকিবুল হাসান।

অন্যদিকে শহীদ মুশতাক একাদশের নেতৃত্বে থাকবেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার সঙ্গে আছেন হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X