সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আলাভেসকে হারিয়ে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ, চাকরি বাঁচল জাবি আলোনসোর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পিএম
আলাভেসকে হারিয়ে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ, চাকরি বাঁচল জাবি আলোনসোর  ¦ ছবি: টি স্পোর্টস

লা লিগায় আলাভেসের বিপক্ষে হারলেই ছাঁটাই—এমন গুঞ্জনের মধ্যেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুধু এই ম্যাচ নয়, ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যমের মতে জাবি আলোনসোর জন্য প্রতিটি ম্যাচই এখন ‘বাঁচা-মরার লড়াই’। সামান্য ভুল হলেই ক্লাব ছাড়তে হতে পারে রিয়ালের এই কোচকে।

চরম চাপের সেই পরিস্থিতিতে সোমবার রাতে আলাভেসের মাঠে ২-১ গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়ের মাধ্যমে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন আলোনসো, অন্তত এখনই চাকরি হারানোর আশঙ্কা কাটল।

এই ম্যাচে আলোনসোর অধীনে প্রথমবারের মতো একসঙ্গে শুরুর একাদশে খেলেন রিয়ালের চার তারকা—এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত পুরো ম্যাচেই মাঠে ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড।

চার তারকাকে একসঙ্গে খেলিয়েও পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে পারেনি রিয়াল। তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি তার ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ২৬, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। মৌসুমে রিয়ালের করা ৪৭ গোলের মধ্যে ৬৪ শতাংশ গোলে সরাসরি অবদান এই ফরাসি তারকার।

৬৮ মিনিটে কার্লোস ভিসেন্তের গোলে সমতা ফেরায় স্বাগতিক আলাভেস। তবে ৭৬ মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে রিয়ালকে মূল্যবান জয় এনে দেন রদ্রিগো। দীর্ঘ ৩২ ম্যাচ গোলহীন থাকার পর গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

শেষ ৯ ম্যাচে এটি রিয়ালের মাত্র তৃতীয় জয়। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩, অর্থাৎ ৪ পয়েন্টে পিছিয়ে রিয়াল।

গুরুত্বপূর্ণ এই জয় নিয়ে জাবি আলোনসো বলেন, ম্যাচটা ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরুটা ভালো করলেও পরে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আলাভেস খুব দ্রুতগতির ফুটবল খেলে, তাই পুরো ম্যাচে দাপট ধরে রাখা সহজ ছিল না। তবে আমরা জিততেই এসেছিলাম।

তবে একটি জয়েই সব সমস্যার সমাধান হয়ে গেছে—এমনটা মানতে নারাজ রিয়াল কোচ। তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু একটি ম্যাচেই পরিস্থিতি বদলে যায় না। বিরতির আগে বুধবার আমাদের কোপা দেল রের ম্যাচ আছে, এরপর লিগে ঘরের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে।

আগামী বুধবার কোপা দেল রের রাউন্ড অব থার্টি-টুতে রেইনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেভিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X