সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, বোতল নিক্ষেপ, ভাঙচুর!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
লিওনেল মেসি ¦ ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির বহু প্রতীক্ষিত কলকাতা সফর শনিবার চরম বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে (যুব ভারতী ক্রীড়াঙ্গন) উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশে ‘ল্যাপ অব অনার’ প্রদর্শন করতে গিয়ে নিরাপত্তাজনিত কারণে মেসিকে অসম্পূর্ণভাবে মাঠ ছাড়তে হয়েছে।

‘গোট ট্যুর অব ইন্ডিয়া’-র অংশ হিসেবে মেসির উপস্থিতিতে স্টেডিয়ামে হাজারো দর্শক ভিড় জমায়। এক পর্যায়ে অনেক ভক্ত প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারায় বোতল ছুড়া শুরু করে এবং কয়েকটি স্থানে ব্যানার ও আসন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মেসিকে মাত্র ২০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম থেকে নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয়।

ভক্তদের মধ্যে ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়ে। অনেক দর্শক মাঠের ভিতরে ঢুকে পড়েন এবং মেসির সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেন। এক ভক্ত ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিলেন। আমরা ১২ হাজার টাকায় টিকিট কেটেছি, কিন্তু তার মুখও দেখতে পারিনি।

স্থানীয় সময় সকাল ১১.৩০ মিনিটে মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অনেক রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গনের তারকা তাকে ঘিরে ধরায় দর্শকরা সরাসরি মেসিকে দেখার সুযোগ পাননি। ভক্তরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা আরও তীব্র হয়ে ওঠে।

উল্লেখযোগ্য, মেসি সর্বশেষ ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন। ১৪ বছর পর কলকাতায় তার প্রত্যাবর্তন যেমন ঐতিহাসিক আবেগের জন্ম দিয়েছে, তেমনি বড় ভিড় সামলানোর চ্যালেঞ্জও সামনে এনেছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—উচ্চপর্যায়ের তারকা সফরে নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা দরকার কি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X