সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়ে ভারতের হার, সিরিজে সমতা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়ে ভারতের হার, সিরিজে সমতা  ¦ ছবি: সংগৃহীত

নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত লক্ষ্য তাড়া করতে নেমে ১৬২ রানে গুটিয়ে গেছে ভারত। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে সিরিজে সমতায় ফিরল সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে প্রোটিয়ারা রেকর্ড গড়ল—টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩তম জয়।

নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে গতকাল (বৃহস্পতিবার) পুরুষ ক্রিকেটে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের অভিষেক হলো হার দিয়ে। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭৬ রানের লক্ষ্য দিয়ে প্রোটিয়াদের মাত্র ৭৪ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। একপেশে জয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সফরকারীরা পাঁচ ম্যাচের এই লড়াইয়ে সমতা টেনেছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আগ্রাসী ছিলেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার ডি কক। অন্যপ্রান্তে রান তুলতে হিমশিম খাওয়া রেজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করতেই ভরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান। এরপর অধিনায়ক মার্করামের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ডি কক। যদিও সেখানে বাঁ-হাতি এই ওপেনারেরই বড় অবদান। যদিও ডি কক আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে আউট হলেন ৯০ রানে।

মূলত এজ হয়ে বল পেছনে চলে গেছে মনে করে সিঙ্গেল রান নেওয়ার চেষ্টায় ছিলেন এই প্রোটিয়া তারকা। কিন্তু উইকেটরক্ষক জিতেশ শর্মা বল নিয়ন্ত্রণ নিয়ে স্টাম্প ভাঙতে ভুল করেননি। ফলে ৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯০ রানে থামে ডি ককের ইনিংস। এরপর মার্করাম ২৬ বলে ২৯ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ১৪ রানে আউট হয়ে যান। শেষদিকে ক্যামিও ইনিংস খেলে বড় পুঁজি গড়েন ডেভিড মিলার (১২ বলে ২০) ও দোনোভান পেরেইরা (১৬ বলে ৩০)। ভারতের পক্ষে ভরুণ ২ ও অক্ষর প্যাটেল ১ উইকেট শিকার করেছেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাক নিয়ে আউট ভারতীয় ওপেনার শুভমান গিল। এর আগে প্রথম ম্যাচেও তিনি মাত্র ৪ রানে ফেরেন। সেটি সামলে অভিষেক ব্যাট হাতে ঝড় তোলার আভাস দিলেও, ৮ বলে ২ ছক্কায় গড়া ১৭ রানের ইনিংস থামে তার। এরপর সূর্যকুমার যাদব (৪ বলে ৫) ও অক্ষর প্যাটেল (২১ বলে ২১) দলের ওপর চাপ বাড়িয়ে ফেরেন। প্রায় শেষ পর্যন্ত একা লড়েছেন তিলক ভার্মা। এ ছাড়া কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬২ রান করেন তিলক। এ ছাড়া জিতেশ শর্মা ১৭ বলে ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ রান করেন।

এতদিন পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের যৌথ রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও প্রোটিয়াদের। ১৩তম জয়ে সবাইকে সেটিকেও ছাড়িয়ে গেল ডি কক-মার্করামরা। তাদের পক্ষে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ওটনিয়েল বার্টম্যান। এ ছাড়া লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও লুথো সিপামলা শিকার করেন ২টি করে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৪ ডিসেম্বর ধর্মশালায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X