সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে হারিয়ে দলকে সতর্ক করলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
রিয়াল মাদ্রিদকে হারিয়ে দলকে সতর্ক করলেন গার্দিওলা  ¦ ছবি: রয়টার্স

সান্তিয়াগো বার্নাব্যুর কঠিন পরিবেশে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে। তবে এমন ঐতিহাসিক জয় সত্ত্বেও নিজের দল নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন কোচ পেপ গার্দিওলা।

২০২০ সালের পর রিয়ালের মাঠে এই প্রথম জয় পেল সিটি। পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরিয়ে এনে এমন সাফল্য উদযাপন করলেও গার্দিওলা মনে করেন, ইউরোপ সেরার ট্রফি জিততে হলে দলকে আরও প্রস্তুত হতে হবে।

ম্যাচ শেষে কোচ বলেন, আমরা এখনো পুরোপুরি প্রস্তুত নই। ফেব্রুয়ারিতে আরও ভালো হতে হবে। এর আগেও এখানে এসে ভালো খেলেছি, কিন্তু জয় পাইনি। খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে, তারপরও উন্নতির জায়গা আছে।

ম্যাচে নিকো ও’রাইলির দারুণ গোল এবং আরলিং হালান্ডের পেনাল্টিতে জয় নিশ্চিত করে ম্যানসিটি। এই জয়ে তারা গ্রুপ টেবিলে উঠে গেছে চতুর্থ স্থানে। নকআউটে যেতে হলে শীর্ষ আটে থাকা জরুরি।

আগামী ম্যাচগুলোতে সিটির প্রতিপক্ষ বোডো/গ্লিম্ট ও গালাতাসারাই—যা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জই বটে।

কোচ আরও বলেন, এখানে জেতা সত্যিই কঠিন। চার-পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো এই মাঠে খেলেছে। পয়েন্টের দিক থেকে আমরা সন্তুষ্ট থাকতে পারি।

তিনি বলেন, ১৩ পয়েন্ট পাওয়া গেছে; এখন শীর্ষ আটে শেষ করাটা আমাদের হাতেই। লেভারকুসেনের পর এখানে জয় পাওয়া দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X