সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত ¦ ছবি: পিটিআই

ভারতের জুনিয়র হকি দল বিশ্বকাপের তৃতীয় স্থানে ব্রোঞ্জ জিতেছে, আর্জেন্টিনার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে। সেমিফাইনালে জার্মানির কাছে ১-৫ ব্যবধানে হেরে বিশ্বজয়ের আশা ভঙ্গ হয়েছিল ভারতের, তবে হাল ছাড়েনি শ্রীজেশের ছেলেরা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আগ্রাসী হকি খেলতে শুরু করে এবং মাত্র ৩ মিনিটে নিকোলাস রুরিগোয়েজের গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ ও দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও, তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে সান্টিয়াগো ফার্নান্ডেজ আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

চতুর্থ কোয়ার্টারে ভারত ০-২ ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ ১৫ মিনিটে দুর্দান্ত আক্রমণ চালিয়ে ভারতীয় দল সমতা ফেরায় এবং পরবর্তীতে আক্রমণ চালিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে।

চতুর্থ কোয়ার্টার ভারত শুরু করে ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। কিন্তু শেষ ১৫ মিনিটে ভারতীয় দলের আগ্রাসী হকির কোনো জবাব ছিল না আর্জেন্টিনার কাছে। শ্রীজেশের ছেলেদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় আর্জেন্টাইন রক্ষণ। ৪৯ মিনিটে ব্যবধান কমান অঙ্কিত পাল। ৩ মিনিট পর ৫২ মিনিটে সমতা ফেরান মনজিৎ সিংহ। ৫৭ মিনিটে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সর্বানন্দ তিওয়ারি। এর পর ৫৮ মিনিটে চতুর্থ গোল করে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন অনমোল এক্কা।

তৃতীয় স্থানের লড়াইয়ে এই সাফল্যের জন্য পদকজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের আড়াই লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে হকি ইন্ডিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X