সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসির কলকাতা সফর ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
লিওনেল মেসি।  ছবি: এএফপি

ফুটবল মহাতারকা লিওনেল মেসি-এর কলকাতা সফর ২০২৫ ঘনিয়ে আসতেই শহরজুড়ে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে মেসি কলকাতায় পৌঁছে একটি হোটেলে উঠবেন।

মেসি ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্টে’ অংশ নেবেন। একই দিনে লেক টাউনের মোড়ের কাছে তার ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে মূর্তি উদ্বোধন ভার্চুয়ালি করা হচ্ছে। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি হোটেল থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠান উদ্বোধন করবেন।

লেক টাউন মোড়েই আগে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা-কে স্বাগত জানানো হয়েছিল, যিনি নিজে উপস্থিত থেকে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন।

এছাড়া মেসিকে উপহার হিসেবে দেওয়া হবে ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের অনুকরণে তৈরি বিশেষ জার্সি। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগান এই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২–১ গোলে হারিয়ে। মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিশেষ জার্সি মেসিকে তুলে দেবেন।

কলকাতার অনুষ্ঠান শেষে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X