সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরেছে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরেছে ¦ ছবি: এএফপি

একটি ড্র ও এক হারের পর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরেছে। ক্যাম্প ন্যুতে ঘরের মাঠে প্রথমবারের মতো ম্যাচ খেললেও স্বাগতিকরা ২১ মিনিটে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জুলস কুন্দের দুটি হেড গোল বার্সেলোনাকে জয় এনে দেয়।

বার্সেলোনা পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে কার্যকরী আক্রমণে সফল হতে পারেনি। ৭৩ শতাংশ বলের পজেশন রাখার পাশাপাশি গোলের জন্য তারা ১৯টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে, ফ্রাঙ্কফুর্ট ৬ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে।

ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক ও ক্রসবারের মধ্যে কিছু সুযোগ বাতিল হলেও, বার্সার হাই-লাইন ডিফেন্সে ফাঁকি দিয়ে নাথানিয়েল ব্রাউনের দারুণ থ্রু পাসে প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হয়।

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই হ্যান্সি ফ্লিকের দল প্রথম সুযোগটি পায়। তবে রবার্ট লেভান্ডফস্কি কুন্দের হেড পাসে বক্সের সামনে বল পেয়ে ভলিতে সেটি লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট চারেক পরই অবশ্য তিনি গোল পেয়েছিলেন, কিন্তু তাকে ক্রস বাড়ানোর আগে রাফিনিয়া অফসাইডে থাকায় সেই গোলটি বাতিল হয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে জেরার্ড মার্টিনের জোরালো শট ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক পাঠান ক্রসবারের ওপর দিয়ে। খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণে গিয়ে প্রথম চেষ্টাতেই সফল জার্মান ক্লাবটি। ২১ মিনিটে আন্সগার কেনাউফ সফরকারীদের লিড এনে দেন।

নাথানিয়েল ব্রাউনের দারুণ এক থ্রু পাসে বার্সার হাই-লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে একজনের বাধা এড়িয়ে দৌড়ের ওপর শট নিয়ে সফল তিনি। পিছিয়ে পড়ার পর বার্সেলোনা বিরতির আগে আর কার্যকরী আক্রমণ শাণাতে পারেনি। রেফারি বাঁশি বাজানোর আগমুহূর্তে বক্সের মুখ থেকে জোরালো শট বারের ওপর দিয়ে মেরে বসেন ফ্রাঙ্কফুর্টের ইলয়েস স্খিরি। ফলে তাদের লিডও আর বাড়েনি। দ্বিতীয়ার্ধে মার্কাস রাশফোর্ড নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। সেখান থেকেই ম্যাচে ফেরে বার্সা।

প্রতিপক্ষের বক্সে রাশফোর্ডের পাস পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি রাফিনিয়া। একটু বাদেই ৫০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান কুন্দে। রাশফোর্ডের ক্রসে হেড দিয়ে তিনি জালে জড়ান। এর তিন মিনিট পর ফরাসি ডিফেন্ডারের উদ্দেশে ক্রস বাড়ান লামিনে ইয়ামাল। এবারও কুন্দে হেডে লিড এনে দিতে ভুল করেননি। শেষ পর্যন্ত স্কোরলাইন বদলাতে পারেনি আর কেউই। বার্সারও মনোযোগটা ছিল বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার দিকে। তবে ২-১ ব্যবধান ফ্লিকের দলকে দুই ম্যাচ পর জয়ে ফিরিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিন জয়, এক ড্র ও দুই হারের পর বার্সেলোনার পয়েন্ট ১০। বর্তমানে তারা টেবিলের ১৪ নম্বরে রয়েছে। ফ্রাঙ্কফুর্টের অবস্থান ৩০ নম্বরে। এ নিয়ে তারা চতুর্থ হার দেখল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X