সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারিয়েছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারিয়েছে লিভারপুল  ¦ ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে লিভারপুলের খারাপ ফর্ম এখনো থামেনি। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে কেবলমাত্র হার এড়াতে পারার পর, শনিবার (৬ ডিসেম্বর) রাতে লিডস ইউনাইটেডের সঙ্গে ম্যাচে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে।

১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে লিভারপুলের সংগ্রহ মাত্র ২৩ পয়েন্ট। অষ্টম স্থানে থাকায় দলটি আগের অবস্থানেই আটকে আছে। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ১৬ নম্বরে, সমান ম্যাচে শীর্ষে আর্সেনাল ৩৩ পয়েন্টে।

লিডসের মাঠে প্রথমার্ধে কোনো দলই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। লিভারপুল আটটি শট নিলেও গোল করেনি, লিডসও পাঁচটি শট নষ্ট করেছে।

দ্বিতীয়ার্ধে খেলার ছন্দ ধরে নিয়ে প্রথম পাঁচ মিনিটে উগো একিটির জোড়া গোলে লিভারপুল ২-০ এগিয়ে যায়। তবে লিডস দ্রুত সমতা ফেরায়—ডমিনিক ক্যালভার্ট-লুইন এবং জার্মান মিডফিল্ডার আন্টোন গোল করেন।

উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর, ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোনের গোলে সমতায় ফেরে লিডস। কিছুক্ষণ পর দমিনিক সোবোসলাইয়ের গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু যোগ করা সময়ে তাদের থেকে পয়েন্ট বের করে নেন তানাকা।

৭০তম মিনিটে লিভারপুলের বিপদ ডেকে আনেন ইব্রাহিম কোনাতে। ডি-বক্সে বাইলাইনের কাছে ভিলফ্রিদ নিয়োন্তোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল আদায় করতে কোনো ভুল করেননি ডমিনিক ক্যালভার্ট-লুইন। তার দুই মিনিট পর সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে, জোরাল শটে সমতা টানেন জার্মান মিডফিল্ডার আন্টোন।

সেই ধাক্কা সামলে কিছুক্ষণ পরই ডি-বক্স থেকে শটে গোল করেন হাঙ্গেরির সোবোসলাই। কিন্তু যোগ করা সময়ের নবম মিনিটে হৃদয় ভাঙে অলরেডদের। দলটির জালে বল পাঠিয়ে লিডসের সমতা নিশ্চিত করেন জাপানের মিডফিল্ডার তানাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X