সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’-এ মুখোমুখি এমবাপ্পে বনাম হলান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
বিশ্বকাপের গ্রুপপর্বে মুখোমুখি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড ¦ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যদিও এখনো ছয়টি দল চূড়ান্ত হয়নি, তবুও ইতোমধ্যে নিশ্চিত হওয়া ৪২ দল জেনে গেছে তাদের গ্রুপ প্রতিপক্ষ।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। ড্রয়ের আগে দলগুলোকে র‌্যাঙ্কিং অনুযায়ী ৪টি পটে ভাগ করা হয়।

ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলতে দলগুলো। প্রতিটিতে চার দল। দলগুলোকে চারটি ভিন্ন পট থেকে বেছে নেওয়া হয়েছে। তবে দুটি ব্যতিক্রম ছিল। তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি পট ১–এ এবং তাদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত ছিল। ইন্টারকনটিনেন্টাল প্লে-অফের দুই দল ও ইউরোপীয় (উয়েফা) প্লে-অফের চার দল র‍্যাঙ্কিং নির্বিশেষে গেছে পট ৪–এ।

২০২৬ বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ মূলত, ইউরোপীয় প্লে-অফ থেকে যে ৪ দল আসবে, তারা সরাসরি পট ৪-এ পড়ায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস আছে। সেটি নাহলে এবার ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে তেমন কিছুই থাকত না। কারণ, ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় প্রথমবার অংশগ্রহণকারী দুর্বল দল বেশি। এছাড়া গ্রুপের শীর্ষ ২ দল তো উঠবেই, এর পাশাপাশি সর্বোচ্চ আটটি তৃতীয় স্থানের দলও উঠবে নকআউটে। যার ফলে ভারসাম্য অনেকটাই বজায় আছে।

তবুও, সামগ্রিক বিশ্লেষণে গ্রুপ ‘আই’-কে ধরা হচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ হিসেবে। এই গ্রুপে আছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং বলিভিয়া, সুরিনাম বা ইরাকের মধ্যে যেকোনো একটি দেশ। এই গ্রুপে মুখোমুখি লড়াই হবে প্রজন্মের অন্যতম সেরা দুই ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের মধ্যে। প্রতিবেদন মুন্দো দেপোর্তিভোর।

অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলো গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X