সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট । গ্রামের কাগজ

যশোরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। আর উদ্বোধনীদিনে অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচ। এসব ম্যাচে জয় পেয়েছে হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ, সরকারি এম, এম কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ ও উপশহর কলেজ। সকাল থেকেই শামস্-উল হুদা স্টেডিয়ামে শুরু হয় প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ ও মুক্তিযোদ্ধা কলেজ। এ ম্যাচে পরিপূর্ণ আধিপত্য বজায় রেখে ৯-০ গোলে জয় পেয়েছে আল হেরা ডিগ্রি কলেজ। এ ম্যাচে হ্যাট্রিক করেছেন মাহামুদ হাসান। এছাড়া জোড়া গোল করেছেন সজীব। অন্যান্যদের মধ্যে ইমাম হাসান, তানজীর, হায়দার ও তানভীর করেছেন একটি করে গোল। দ্বিতীয় ম্যাচে অংশ নেয় সরকারি এম, এম কলেজ ও ইছালী মডেল কলেজ। এ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে এম, এম কলেজ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাজিদ খেলার ৩২ মিনিটে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় কাজী নজরুল ইসলাম কলেজ ও চিত্রা মডেল কলেজ। এ ম্যাচে ২-০ গোলে জয় পায় কাজী নজরুল ইসলাম কলেজ। খেলার ৪৫ মিনিটে রাকিব ও ৪৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বিপ্লব। দিনের শেষ ম্যাচে ময়দানের লড়াইয়ে অবতীর্ণ হয় উপশহর কলেজ ও তালবাড়ীয়া ডিগ্রি কলেজ। ম্যাচে ১-০ গোলে জয় পায় উপশহর কলেজ। একমাত্র গোলটি করেন তানভীর। এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন। অনুষ্ঠান সঞ্চালন করেন উপশহর কলেজের ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X