সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১১৭-তে অলআউট আয়ারল্যান্ড

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

সিরিজ নির্ধারণী ম্যাচে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড। মঙ্গলবার (০২ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে ১১৭-তে গুটিয়ে যায় আইরিশরা। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৮ রান।

ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। তাকে দ্রুতই আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন, ক্যাচটি নেন সাইফ হাসান।

স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলে হাল ধরতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে উঠেনি।

বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন। শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X