সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক মুহূর্ত: প্রথমবার ইউরোপের প্রতিপক্ষ আজারবাইজান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক মুহূর্ত: প্রথমবার ইউরোপের প্রতিপক্ষ আজারবাইজান  ¦ ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে ঢাকায় ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে বাফুফে। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের বয়সভিত্তিক দল—অ-১৭ নারী ফুটবল দল—সাফ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেললেও সিনিয়র জাতীয় দলের কখনোই ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তাই আজারবাইজানের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

আন্তর্জাতিক ম্যাচের আগের দিন সাধারণত গণমাধ্যমকে দলীয় অনুশীলনের প্রথম ১৫ মিনিটে প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন ভোর ৬টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হলেও বাফুফে দুপুরে জানায় অনুশীলন শেষ হয়েছে। এমনকি রাতে ছবি পাঠানো হয় গণমাধ্যমে। এছাড়া কোচ বা খেলোয়াড়—কোনো সদস্যই ম্যাচ–পূর্ব দিনে মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পাননি। যার ফলে সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। মিডিয়ার ওপর প্রচারের দায়িত্ব চাপালেও বাফুফে অনেক সময় গণমাধ্যমের স্বাভাবিক কাজের সুযোগ তৈরি করে না—এ অভিযোগ নতুন নয়।

বাংলাদেশ যেখানে মিডিয়ার মুখোমুখি হয়নি, সেখানে আজারবাইজান নারী ফুটবল দল নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলন করেছে। দলের প্রধান কোচ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মালয়েশিয়া-বাংলাদেশ ম্যাচ দেখেছি। আমার ব্যক্তিগত মত হলো—বাংলাদেশ আরও ভালো খেলেছে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ জিততেও পারত।

বাংলাদেশের শক্তি ও দুর্বলতা সম্পর্কে তিনি আরও বলেন, তাদের আক্রমণভাগ শক্তিশালী। দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। তাদের খেলার পরিকল্পনা ও দলগত ঐক্য সম্পর্কে আমরা অবগত।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ০–১ গোলে হেরে যায় মালয়েশিয়ার বিপক্ষে। পরে আজারবাইজানের মুখোমুখি হয়ে মালয়েশিয়া দ্বিগুণ ব্যবধানে পরাজিত হয়। ফলে ম্যাচটির গুরুত্ব আরও বেড়েছে— আগামীকাল সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X