সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১০ জনের চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
১০ জনের চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল আর্সেনাল ¦ সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট প্রতিদ্বন্দ্বিতার দিনে সুযোগ ছিল আর্সেনালের শীর্ষস্থান আরও শক্তভাবে ধরে রাখার। কিন্তু স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ১০ জনের দল পেয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি গানার্সরা।

রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে মিকেল মেরিনোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির মিডফিল্ডার মইজেস কাইসেদো। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনের দলে পরিণত হয় ব্লুজরা।

চেলসিকে আর্সেনাল হারাবে কী, বরং নিজেদের মাঠে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে রিস জেমসের কর্নার খুঁজে পায় ত্রেভোহ চালোবাহর মাথা। এক দল খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে অসাধারণ হেডটি চলে যায় আর্সেনালের জালে।

পিছিয়ে পড়ে গোল দিতে মরিয়া হয়ে ওঠা আর্সেনাল দ্রুতই সমতায় ফেরে। ৫৯ মিনিটে তাদের গোলটি এনে দেন সেই মেরিনো, যাকে ফাউল করে লাল কার্ড দেখতে হয়েছে কাইসেদোকে। ম্যাচের এ গোলটিও হেড থেকে। বুকায়ো সাকার অসাধারণ এক ক্রস থেকে হেডে গোলটি পান মেরিনো।

এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৪। ২৪ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে আছে সমান ১৩ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X