সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনেক বিতর্কের পর অবশেষে দলে শামীম

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

সিরিজ শুরুর আগে যাকে নিয়ে দেশের ক্রিকেট ছিল উত্তাল, সেই শামীম হোসেনকে দলে ফেরানো হলো সিরিজ শেষের আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। শুধু দলে যোগ করা হয়েছে শামীমকে। শেষ ম্যাচের জন্য তাই ১৬ জনের বিশাল বহর বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাজে কিছু পারফরম্যান্সের পর আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি শামীমকে। সিরিজ শুরুর আগের দিন সেটি নিয়েই বিস্ফোরক মন্তব্য করেন লিটন কুমার দাস। তাকে জানানো হয়নি, তাকে যে দল দেওয়া হবে, সেটি নিয়েই খেলতে হবে, এরকম নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি নির্বাচকদের নিয়ে ও আঙুল তোলেন বোর্ডের দিকেও। সেদিনই পরে ভিডিও বার্তায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এসব নিয়ে সিরিজ শুরুর আগেই বিতর্কের ঝড়ে টালমাটাল হয়ে ওঠে ক্রিকেট। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেও যায়। দ্বিতীয় ম্যাচে শনিবার চার উইকেটে জিতে সিরিজ জিইয়ে রাখতে পেরেছেন লিটনরা। রোববার দুপুরে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড। সিরিজ শুরুর আগে প্রধান নির্বাচক বলেছিলেন, প্রথম দুই ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে দেখা যেতে পারে শামীমকে। সিরিজে এখন সমতা। তার পরও শামীমকে যোগ করার কারণ জিজ্ঞেস করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুরুতে প্রধান নির্বাচক বললেন ‘নো কমেন্ট।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X