সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি ইরানের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম
বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি ইরানের  । সংগৃহীত

চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চললেও ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরেও তার প্রভাব পড়তে পারে—এমন শঙ্কা দীর্ঘদিনের। ২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের যৌথ আয়োজন, আর সেই টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা ইরানের। কিন্তু ড্র অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সাত সদস্যের প্রতিনিধি দলকে আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পাঠাতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র মাত্র চারটি ভিসা অনুমোদন করেছে। জাতীয় দলের কোচ ভিসা পেলেও ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ ভিসা পাননি।

ফেডারেশনের মুখপাত্র মেহদী আলাভি জানান, আমরা ফিফাকে জানিয়েছি, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক। তাই ইরানি প্রতিনিধি দল ড্র অনুষ্ঠানে অংশ নেবে না।

তিনি আরও বলেন, আমরা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জানিয়েছি—যুক্তরাষ্ট্রকে এমন আচরণ থেকে বিরত রাখতে ফিফাকে কঠোর ভূমিকা নিতে হবে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিসা সমস্যার সমাধানে তারা ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এর আগে এই ভিসা জটিলতা সমাধান না হলে ইরান অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল বলে জানিয়েছে।

২০২৬ সালের টুর্নামেন্টে এটা হবে ইরানের টানা চতুর্থ ও মোট সপ্তম বিশ্বকাপ। তবে এতবার বিশ্বকাপে খেললেও কোনোবারই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক জয়ই তাদের বিশ্বকাপের একমাত্র বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X