সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে টানা চতুর্থ জয়ে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে টানা চতুর্থ জয়ে শীর্ষে বাংলাদেশ ¦ সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। টানা চার ম্যাচে জয়ের রথ ছুটিয়ে শুক্রবার চীনের চংকিনে বাহরাইনকে ২–১ গোলে হারিয়েছে লাল-সবুজের কিশোররা। দলের দুই গোল আসে বায়েজিদ ও মানিকের পা থেকে।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে তারা।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচ পূর্ব তিমুর, শ্রীলংকা ও ব্রুনাইয়ের সঙ্গে বেশ সহজেই জিতেছিল। তিন ম্যাচে ১৮ গোল করেছিল। কাল অবশ্য বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিতেই গোল করতে পারেনি। ২০ ও ২৮ মিনিটে রিফাত কাজী দুটি গোলের সুযোগ মিস করেন। ৩৪ মিনিটে বাংলাদেশের গোলকিপার একটি ভালো সেভ করেন। পরে ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে মানিক দারুণ একটি ক্রস দেন, রিফাত শট নিলেও বাহরাইনের গোলরক্ষক তা রুখে দেন। ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন বাহরাইন ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়জিদ বল পেয়ে শট নিয়ে গোল করেন (১-০)। ৭২ মিনিটে ফয়সাল অসাধারণ একটি পাস দেন মানিককে। মানিক বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় গোল করেন (২-০)। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করেন (১-২)। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক ফুটবল খেলে। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেশ উচ্ছ্বসিত। তিনি চীন থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ আমাদের কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের ফুটবল ঐতিহ্য ভালো। তাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করল। শুরু থেকে আক্রমণাত্মক ও ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়। অনেক সুযোগ তৈরি করে, দুই গোলে এগিয়ে যায়। পরে এক গোল হজম করলেও সাহস এবং ধৈর্যর সঙ্গে খেলা শেষ করেছে। এ জন্য ছেলেদের ধন্যবাদ জানাই।’

৩০ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক চীন। এই ম্যাচকে ধরা হচ্ছে গ্রুপের অঘোষিত ফাইনাল হিসেবে। চীনকে হারাতে পারলে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের ছেলেরা এশিয়ার শীর্ষ স্তরে ওঠার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X