মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনিয়র হকি বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
জুনিয়র হকি বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াই  ¦ টি স্পোর্টস

ঘরোয়া প্রস্তুতি নিয়েই চেন্নাইয়ের মাদুরাইতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তবে মূল প্রতিযোগিতা শুরুর আগে জুনিয়র হকি বিশ্বকাপকে সামনে রেখে ভারতেই দুটি মূল্যবান প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল-সবুজের যুব যোদ্ধারা। সপ্তাহব্যাপী অনুশীলন ও ম্যাচ অভিজ্ঞতা দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে।

এই দুই প্রস্তুতি ম্যাচে চিলি ও সুইজারল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছে বাংলাদেশের তরুণরা। জয়ের ধারাবাহিকতা নিয়ে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ময়ূর রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা।

শুক্রবার পর্দা উঠেছে জুনিয়র হকি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে জার্মানি ৪-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে। আরেক ম্যাচে আয়ারল্যান্ড ৪-৩ গোলে পরাজিত করেছে কানাডাকে। আজ ‘সি’ গ্রুপে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া—তুলনামূলকভাবে শক্তিশালী হলেও প্রস্তুতি ম্যাচ জয়ের অভিজ্ঞতায় আশাবাদী দলটি।

চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল পেয়েছেন আমিরুল ইসলাম, রাকিবুল হাসান, ওবায়দুল হোসেন, হুজাইফা হোসেন। এরা সবাই সামনে আরও দারুণ পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে আছেন।

ম্যাচ শুরুর আগেই অধিনায়ক মেহরাব হাসান জানান, আগে কখনও আমরা কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলিনি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে দারুণ অভিজ্ঞতা হয়েছে। চিলিকেও হারিয়েছি। দুটি প্রস্তুতি ম্যাচ আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপে কোনো দলকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা সেরাটা দিয়ে লড়াই করব।

সহকারী কোচ মশিউর রহমান জানান, দলে ইনজুরির কোনো সমস্যা নেই। সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

গত বছর ওমানের মাসকটে অনুষ্ঠিত জুনিয়র হকি এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুবাদে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের সামনে।

বাংলাদেশের তরুণ হকি দলের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। তবে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রাপ্ত জয় এবং মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখাতে পারে লাল-সবুজের যুবারা—এমন আশা করছেন সমর্থকেরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X