রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

‘আমার ভাই রাজনৈতিক সুবিধা নেয়নি; কঠোর পরিশ্রম করে এখানে পৌঁছেছে’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদোর সাক্ষাৎ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন তার বোন কাটিয়া আভেইরো ¦ স্পোর্টসকিডা

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সাম্প্রতিক হোয়াইট হাউস সফরের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। গত সপ্তাহে রোনালদো তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে একটি জাঁকজমকপূর্ণ নৈশভোজে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও রাষ্ট্রনায়করা।

উক্ত অনুষ্ঠানের ফাঁকে ট্রাম্পের সঙ্গে রোনালদো ও জর্জিনাকে একসঙ্গে হাঁটতে দেখা যায় এবং তারা বেশ কিছু সংক্ষিপ্ত আলাপও করেন। পরে ট্রাম্প নিজেই রোনালদোকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমর্থক এবং সমালোচকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই পরিস্থিতিতে রোনালদোর বড় বোন কাটিয়া আভেইরো মুখ খুলে সমালোচকদের জবাব দেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ভাই কখনও কারও পক্ষপাত, দলাদলি বা রাজনৈতিক সুবিধার ওপর নির্ভর করে এগোয়নি। সে কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছে। সমালোচকরা শুধু গল্প শুনেই তার অবদান বিচার করছে।

কাটিয়া আরও বলেন, সে হোয়াইট হাউসে গেল, আর সঙ্গে সঙ্গে যেন সামাজিক মিডিয়ায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে গেল! ২০ বছর ধরে সে পর্তুগালকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে গেছে। চরম দারিদ্র্য থেকে উঠে এসে কোনো শর্টকাট ছাড়াই কঠোর পরিশ্রম করে নিজের সাম্রাজ্য গড়েছে। ক্রিশ্চিয়ানো পর্তুগালকে বিশ্বের সেরা দেশের কাতারে নিয়ে গেছে।

নৈশভোজের সময় ট্রাম্প প্রকাশ্যে জানান, রোনালদোর কারণে তার ছেলে ব্যারনের চোখে তিনি আরও সম্মানিত হয়েছেন। এই অভ্যর্থনার জন্য রোনালদোও ইনস্টাগ্রামে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, মি. প্রেসিডেন্ট, আপনার আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকেরই অর্থবহ কিছু দেওয়ার আছে, যা নতুন প্রজন্মকে সাহস, দায়িত্ববোধ ও স্থায়ী শান্তির পথে অনুপ্রাণিত করবে।

রোনালদোর এই হোয়াইট হাউস সফর ও তার বড় বোনের প্রতিক্রিয়া আন্তর্জাতিক ফুটবল ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X