মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অশ্রুসিক্ত নয়নে শিক্ষক নয়ন চন্দ্র সানাকে বিদায় জানাল মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়

এস এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:০২ পিএম
ছবি-প্রতিনিধি

অশ্রুসিক্ত ও হৃদয়বিদারক পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নয়ন চন্দ্র সানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মময় অধ্যায়ের সমাপ্তি টেনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী। বিদায়ী শিক্ষক নয়ন চন্দ্র সানার দীর্ঘ কর্মজীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গণমাধ্যমকর্মী সাংবাদিক মাসুদ রানা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়ারেস এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলীসহ অনেকে।

বক্তারা বলেন, “নয়ন চন্দ্র সানা শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রকৃত অভিভাবক ও আলোর দিশারী। তাঁর আদর্শ, সততা ও নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী শিক্ষককে সম্মান জানিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর হাতে বিভিন্ন স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীরা ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে নয়ন চন্দ্র সানাকে একটি প্রাইভেটকারে করে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুজ্জামান খোকন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X