মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
সাতক্ষীরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিলারটি বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কলাগাছি গ্রামে ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের নিচে সংরক্ষিত থাকা একটি পুরোনো সীমানা পিলার বিক্রির চেষ্টা চলছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঐতিহাসিক পিলারটি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পিলারটি ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে স্থাপন করা হয়েছিল। এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃত পরিচয় যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সীমানা পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X