রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল মাছখোলা বাজার

মাসুদ রানা, সদর সাতক্ষীরা:
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজারে ঈদ-পরবর্তী আনন্দকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এক বর্ণিল আয়োজন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

পবিত্র ঈদুল ফিতরের পর আনন্দ ভাগাভাগি করে নিতে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাছখোলা বাজারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে খেলাঙ্গন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল পুরুষদের মোরগ লড়াই, হাঁড়িভাঙা ও শক্তি পরীক্ষার দড়ি টানাটানি। এছাড়া নদীমাতৃক বাংলার ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় নদীতে হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা।

ডাঙ্গায় চোখ বেঁধে হাঁস ধরার ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক খেলাটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। নারীদের জন্য বালিশ বদল এবং শিশুদের জন্য চেয়ার সিটিংসহ আরও কয়েকটি মজার প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।

খেলা চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাছখোলা বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় গণমাধ্যমকর্মী সাংবাদিক মাসুদ রানা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X