সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে ঘটনার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত নারীর নাম তাছলিমা খাতুন (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নূরুজ্জামানের মেয়ে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তাছলিমা খাতুনের ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী হলেন সাদ্দাম হোসেন (৪২)। তিনি ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঝগড়ার সময় বাবা ছুরি দিয়ে মাকে হত্যার হুমকি দিতেন।

ঘটনার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে তিনি এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর গরুর মতো গ্যাঙানির শব্দ শুনে সন্দেহ হয়। পরে ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখা যায় দরজা বাইরে থেকে তালাবদ্ধ। তখনই সে বুঝতে পারে তার মাকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা নূরুজ্জামান বলেন, জামাতা সাদ্দাম যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে মারপিট করত। টাকা দিলে কিছুদিন ভালো থাকত। গতকাল রাত সাড়ে ১১টায় আমাকে ফোন করে জানানো হয়, আমার মেয়েকে সাদ্দাম গলা কেটে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই, যাতে এ ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামি পলাতক রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X