সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা সরকারি কলেজে উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন মাসুদ রানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ। নানা আয়োজনে মুখর এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ‘উপস্থিত বক্তৃতা’ প্রতিযোগিতা। এতে অসাধারণ বক্তৃতা নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছেন পদার্থবিজ্ঞান (মাস্টার্স) বিভাগের শিক্ষার্থী ও দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হাসেম মাসুদ রানার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অনেক। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন এবং বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা সদর প্রতিনিধি সোহাগ হোসেন।

প্রথম স্থান অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাসুদ রানা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও এই অর্জন ভবিষ্যতে আমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।”

উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক এই আয়োজনে প্রতি বছরের মতো এবারও কবিতা আবৃত্তি, সঙ্গীত, বিতর্ক ও বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাসুদ রানার এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X