সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেবাননে নিহত প্রবাসী শফিকুলের বাড়িতে শোকের মাতম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:৫৯ পিএম
লেবাননে নিহত প্রবাসী শফিকুলের বাড়িতে শোকের মাতম

লেবাননে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া সাতক্ষীরার শফিকুল ইসলামের জীবন শেষ হয়ে গেছে এক ভয়াবহ বোমা হামলায়। মাত্র দুই মাস আগে বিদেশে যাওয়া এই তরুণের মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে গভীর শোক।

সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম পরিবারের আর্থিক সংকট দূর করতে ধারদেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে লেবাননে পাড়ি জমান। পরিবারকে স্বচ্ছল করার স্বপ্ন ছিল তার।

কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বোমা হামলায় প্রাণ হারান তিনি।

সোমবার (১১ মে) সন্ধ্যায় শফিকুল ইসলামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মুহূর্তেই ভেঙে পড়ে পুরো পরিবার ও এলাকাবাসী। তার বাড়িতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। প্রতিবেশীরাও ছুটে আসেন পরিবারকে সান্ত্বনা দিতে।

নিহতের বাবা আফসার আলী বলেন, ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। এখন ঋণ শোধ তো দূরের কথা, ছেলের মরদেহ কীভাবে দেশে আনব, সেটাও জানি না।

তিনি সরকারের কাছে দ্রুত শফিকুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

জানা গেছে, শফিকুল ইসলাম ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে। পরিবারে রয়েছেন অসুস্থ মা আজেয়া খাতুন, স্ত্রী রুমা খাতুন ও দুই মেয়ে। বড় মেয়ে তামান্না আকতার মৌ স্থানীয় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ছোট মেয়ে তন্বী আকতার বৃষ্টি বুধহাটা কাউছানিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ে।

বাবার মৃত্যুতে দুই মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

নিহতের স্ত্রী রুমা খাতুন স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুই মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X