সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৫২ পিএম
সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ প্রায় ৬ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বৈকারী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭/৫৬ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

পৃথক অভিযানে কালিয়ানী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি হতে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X