রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নৌকা ডুবি ও ঝড়ের কবলে পড়ে সুন্দরবনে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার

আকবর কবীর, শ্যামনগর সাতক্ষীরা থেকে
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
নৌকা ডুবি ও ঝড়ের কবলে পড়ে সুন্দরবনে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজন মৌয়ালের মধ্যে চারজনকে উদ্ধার করেছে বন বিভাগ। এছাড়া সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ মোঃ মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়াদের মধ্যে উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে রাশিদুল ইসলাম (৩৬), একই গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে তৈবুর রহমান (২৩), বুড়িগোয়ালিনী ইউনিয়নের শুকুর আলী সরদার (৩৭) এবং কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লা (৬৪)।

উদ্ধারকৃতদের ভাষ্য, তারা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান। দাড়গাং এলাকার মুখ থেকে কাচিকাটার উদ্দেশ্যে যাত্রাকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে যায়, যা ভারতের অংশে পড়ে। পরদিন সকালে নদী শান্ত হলে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় একজনসহ তাদের নৌযানটি ভারতীয় বন বিভাগের হাতে আটক হয় এবং বাকি চারজন বনাঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে দুই দিন বনের ভেতরে পায়ে হেঁটে তারা আবার একত্রিত হন। তবে, দেশে ফেরার চেষ্টা করেও ভারতীয় বন বিভাগের টহলের কারণে ব্যর্থ হন তারা।

শেষ পর্যন্ত একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাতের আঁধারে গাড়াল নদী পাড়ি দিয়ে ছায়া নদীর তীরে পৌঁছাতে সক্ষম হন। টানা তিন দিন না খেয়ে থাকায় মারাত্মক দুর্বল হয়ে পড়েন তারা। পরে হলদেবুনিয়া টহল ফাইবার বোট তাদের উদ্ধার করে প্রাথমিক সেবা প্রদান করে এবং অফিসে এনে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে।

তাদের মধ্যে ভারতীয় বন বিভাগের কাছে আটক শওকাত আলী গাজীকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। শওকাত আলী গাজী শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত ১ এপ্রিল শওকাত আলীসহ পাঁচজন পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। ৮ এপ্রিল ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে বন বিভাগ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X