সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বন বিভাগের টহল টিমের সঙ্গে সুন্দরবনে বনদস্যুদের গোলাগুলি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম
সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র উদ্ধার করেছে বন বিভাগ।

সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের পশ্চিম বন বিভাগের এলাকায় টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। তবে বনে অবস্থান করা সন্দেহভাজন বনদস্যুরা ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। তাদের কাউকে আটক করা যায়নি।

শুক্রবার রাতে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের নেতৃত্বে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশনের টহল দল নিয়মিত অভিযান চালায়। এরই অংশ হিসেবে কোবাদক স্টেশনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলকালে বনের ভেতরে ৭-৮ জন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পাওয়া যায়। এসময় তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করা হলে বন বিভাগের সদস্যরা ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে দুষ্কৃতকারীরা সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও থানায় জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X