রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মুক্তিপণ দিয়ে সুন্দরবন থেকে ফিরলেন ৬ জেলে, এখনও নিখোঁজ ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম
ছবি-সংগৃহীত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন চার জেলে, যা নিয়ে উপক‚লীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ফিরে আসা জেলেদের মধ্যে আনারুল, ইমরান ও সুশান্ত শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নিজ নিজ বাড়িতে পৌঁছান। এর একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলামও ফিরে আসেন।

জেলেদের দাবি, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা তাদের অপহরণ করে।

ভুক্তভোগী ও স্বজনদের তথ্যমতে, মুক্তির জন্য বনদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছে। সাদ্দামকে ছাড়াতে ৪০ হাজার টাকা, আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা এবং ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা দিতে হয়েছে।

ফিরে আসা জেলে সাদ্দাম হোসেন বলেন, টাকা দেওয়ার পর আমাদের ছেড়ে দেওয়া হয়। আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম।

জেলেরা আরও জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে বনে প্রবেশ করেছিলেন। কিন্তু তাতেও বনদস্যুদের হাত থেকে রক্ষা পাননি।

এদিকে এনামুল ও হযরতসহ চার জেলের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, অপহরণ বা জেলেদের ফিরে আসার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় অনেক সময় জেলেরা নিজেরাই বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে জানাতে চান না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X