সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রাম থেকে গৃহবধূ সুলতা সরদারের লাশ উদ্ধারের খবর জানান কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস।

মৃত ২৭ বছর বয়সী সুলতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে এবং রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্য চাষি শশাঙ্ক সরদারের স্ত্রী।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন বলেন, “সুলতা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। ভোররাতে বাড়ির একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি থানায় জানানো হয়।”

এসআই মতিন বিশ্বাস বলেন, ঘটনার পর সুতলার স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আর সুতলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুলতার বাবা সুবল বৈদ্যর অভিযোগ, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো।

তিনি আরও দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলত।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে কালিগঞ্জ থানার এসআই সুমিত কুমার জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X