সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় সব আসনেই জামায়াতের বিজয়

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
সাতক্ষীরায় সব আসনেই জামায়াতের বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে জামায়াত। এখানে জামায়াত প্রার্থীরা বিএনপি দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে এই বিজয় অর্জন করে। বিজয়ীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াতের মুহা. রবিউল বাসার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে লড়াইয়ে জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল¬াহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট। ইজ্জত উল¬াহ ২৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে, শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। ৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X