সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা।

সাংবাদিকরা অভিযোগ করেছেন, ভেজাল সার ব্যবসার তথ্য সংগ্রহকালে একটি অবৈধ সিন্ডিকেট পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় সাংবাদিক আকরামুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

মানববন্ধনে জানানো হয়, বুধহাটা এলাকায় ২৬টি ভেজাল সারের গোডাউন পরিচালনার সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ অনুযায়ী, এই সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজী ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে একাধিক সার ডিলার লাইসেন্স পরিচালনা করছেন। সংবাদ সংগ্রহের সময় তারাই হামলায় জড়িত ছিলেন বলে বক্তারা দাবি করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি। দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, স্টার নিউজের গাজী ফারহাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X