সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আশাশুনিতে বিএনপির শোক সভায় রহমত উল্লাহ পলাশ

ধানের শীষের বাইরে কাজ করলে দল থেকে বহিষ্কার

শেখ আসাদুজ্জামান মুকুল, আশাশুনি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি-প্রতিনিধি

দলের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বাইরে কোনো কর্মকাণ্ডে জড়ালে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। তিনি বলেন, দেশের স্বার্থে ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X