রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
সুন্দরবনে আজ থেকে কাঁকড়া আহরণে ২ মাসের নিষেধাজ্ঞা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদ-নদীতে কাঁকড়ার প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসের কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বনবিভাগের এ সিদ্ধান্তের ফলে গহীন সুন্দরবন থেকে জেলেরা ধীরে ধীরে লোকালয়ে ফিরে আসছেন। তবে মাছ ধরার কার্যক্রম চলবে, এমন তথ্য জানিয়েছে বনবিভাগ।

বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া প্রজনন বৃদ্ধি করতে সরকারী উদ্যোগ হিসেবে দুই মাসের কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে। সুন্দরবনের নদীতে বিভিন্ন প্রজাতির কাঁকড়া পাওয়া যায়, যা সাগর থেকে নদীতে উঠে আসে এবং ডিম পাড়ে। প্রজনন মৌসুমে কাঁকড়া ধরতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে বনবিভাগ টহল জোরদার করেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবনে মোট ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ চুনকুড়ি নদীর তীরে লোকালয়ে ফেরার পথে নৌকায় ধরা কাঁকড়ার দৃশ্য দেখা যায়।

কাঁকড়া ধরা জেলে নূর হোসেন জানান, বনদস্যুদের ভয় ও কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞার কারণে এই মৌসুমে তারা পর্যাপ্ত কাঁকড়া ধরতে পারেননি। তাই সংসার চালানোর জন্য তাদের মহাজনের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। তিনি সরকারি সহায়তা দাবী করেন।

শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, শ্যামনগরে নিবন্ধিত ২২,২২০ জন জেলে, এর প্রায় অর্ধেকই কাঁকড়া আহরণে নিয়োজিত।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. ফজলুল হক জানান, কাঁকড়া বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস, তাই প্রজনন মৌসুমে আহরণ বন্ধ রাখা জরুরি। বনবিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই সময়ে কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি, এই সময়ে কাঁকড়া আহরণের সব পাস ও পারমিট বন্ধ থাকবে, কিন্তু মাছ ধরা চলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X