রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা-৪ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি বাবা ও ছেলে : দুই দল থেকে মনোনয়নপত্র জমা

এস এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা থেকে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
বাবা সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা ও ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ । ছবি-প্রতিনিধি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই আসন থেকে দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাবা ও ছেলে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা পৃথকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়া এই দুই আলোচিত প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা। তিনি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী। অপরদিকে ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ। তিনি জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার অংশ) মনোনীত প্রার্থী।

বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন। অন্যদিকে, একই সময়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বাবা ও ছেলের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই নির্বাচনী এলাকায় বাবা ও ছেলের প্রতিদ্বন্দ্বিতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনীতির মাঠে পরিবারের এই 'দ্বৈরথ' শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার অপেক্ষায় শ্যামনগরবাসী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X