সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা–৩ আসনে বিএনপির কাজী আলাউদ্দীনের মনোনয়নপত্র সংগ্রহ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
সাতক্ষীরা–৩ আসনে বিএনপির কাজী আলাউদ্দীনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি নির্বাচনে সাতক্ষীরা জেলায় এটি প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা।

বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান। মনোনয়নপত্রটি প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিস আফরোজা আক্তার।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আজ সাতক্ষীরায় প্রথম কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের সব ধরনের বৈধ সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X