রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় মাহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত, আহত ৬

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় মাহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত, আহত ৬  ¦ ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে মাছবাহী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা এবং তার ৮ বছর বয়সী ছেলে মোস্তাকিম।

আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা এলাকা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এড়াতে গেলে পাশ থেকে আসা একটি মাছবাহী ট্রলি মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে গিয়ে যাত্রীদের ওপর চাপা পড়ে। ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান এবং আরও ৬-৭ জন যাত্রী আহত হন।

খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ছয়জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X