সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনে শামুক-ঝিনুকসহ ৮ জন আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
সুন্দরবনে শামুক-ঝিনুকসহ ৮ জন আটক  ¦ ছবি: প্রতিনিধি

সুন্দরবনের খাল ও চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি শামুক-ঝিনুকসহ আটজনকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া শামুক-ঝিনুক পরে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, বুধবার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চির খালে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চারটি নৌকা ও অবৈধভাবে শামুক-ঝিনুক ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন, খুলনা জেলার কয়রা থানার আব্দুল ওয়াদুদ গাজী (৪০), খলিল সানা (৫৯), শফিকুল গাজী (৪৫), আবু সাইদ গাজী (৫৫), গফফার গাজী (৫১), দেলবর গাজী (৫৭), গোলাম মোস্তফা (৩৫), মাসুম বিল্লাহ (৩৪)। এরা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

বন বিভাগের সূত্র জানায়, নৌকাযোগে অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় চারটি নৌকা ও শামুক-ঝিনুক ধরার জাল জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর তফসিল-২ অনুযায়ী শামুক-ঝিনুক ধরা, পরিবহন ও ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, সম্প্রতি ধারাবাহিকভাবে বড় পরিমাণ শামুক-ঝিনুক উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ৬৯০ কেজি, ২৭ নভেম্বর ৮৬০ কেজি, ৩ ডিসেম্বর ১ হাজার ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার করে বন বিভাগ। উদ্ধার হওয়া এসব শামুক-ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X