রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ

স্টাফ রিপোর্টার, শ্যামনগর সাতক্ষীরা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
সাতক্ষীরায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ । ছবি স্টাফ রিপোর্টার, শ্যামনগর সাতক্ষীরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে উক্ত শামুক ও ঝিনুক জব্দ করা হয়।

এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারীরা আটটি বস্তাবন্দি অবস্থায় উক্ত শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়। পরবর্তীতে বুধবার সকালে বনকর্মীরা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈজিত্রের অংশ। তাছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী জীব-জন্তুর তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে কিছু চোরাকারবারী এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে পাচারকালে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে।

অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। বুধবার সকালে শামুক ও ঝিনুকগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X