সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল অফিস
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নে মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জয়নগন ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি চর-জয়নগরে ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া এলাকায় কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X