সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

লিটন ঘোষ, মাগুরা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২০ পিএম

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশে ৪৫ লাখের বেশি মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে দেশে অনেক পুলিশ ও আমলারা চাকরি হারিয়েছে। দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচার ব্যবস্থা পেয়েছে প্রাণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।

অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মে. সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও এডভোকেট তানজিরা রহমান প্রমুখ। পরে আইনমন্ত্রী সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়াম গরিব দুস্থ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X