বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

নড়াইল অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি।

নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) নড়াইল জেলা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজন নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক এম. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হায়দার আলী দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান রঞ্জু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান লাবু। শুভেচ্ছা বক্তব্য দেন লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক মো. তারিকুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান সজল এবং দপ্তর সম্পাদক এ. এইচ. ফুয়াদ জিলানী।

এ সময় বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস, সুজন নড়াইল জেলা কমিটির সহ-সভাপতি আফরোজা খানম এবং অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে সুজনের নির্বাহী সদস্য স্বপন কুমার দাস, নন্দিতা বোস, রিপন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব এবং নাগরিক অধিকার সম্পর্কে তরুণদের সচেতন করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে।

‘সচেতনতা সৃষ্টি, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X